Copyright © 2020 Planet Polar – Nafiur Rezwan’s Realm | All rights reserved.
আমি নাফিউর রেজওয়ান। অন্যায়, অবিচারের প্রতি সর্বদাই বলিষ্ঠ কণ্ঠস্বর। তাই একবাক্যে নিজের পরিচয় দিতে বললে আমি নিজেকে একজন প্রতিবাদী মানুষ হিসেবে পরিচয় দিতেই স্বাছন্দ্য বোধ করি।
আমার জন্ম বাংলাদেশের একটি রক্ষণশীল পরিবারে। কিন্তু আমি মূলত কৈশোর থেকেই ধর্ম সম্পর্কে বিরাগ অনুভব করি ও ধর্মীয় কল্পনাতীত বিষয় গুলো নিয়ে বিভিন্ন প্রশ্নের ঘূর্ণিঝড়ের মধ্যে দিয়ে যেতে যেতে এক পর্যায়ে ধর্ম ত্যাগ করি।
এই পুরো সিদ্ধান্ত নেয়ার ব্যাপারটি আমার জন্য খুবই কঠিন সিদ্ধান্ত ছিলো। একদিকে গোড়া ধর্মীয় পরিবেশ ও তার সাথে পরিবারের কড়া অনুশাষন, এগুলো সব কিছু ভেদ করে ধর্ম ছাড়ার সিদ্ধান্ত শুধু কঠিন-ই নয় বরং বাংলাদেশের প্রেক্ষাপটে ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আমি নিয়েছি শুধু একটি কারনেই আর সেটি হোলো অদেখা কোনো সত্বার উপর বিশ্বাস রাখবার মত গ্লানি আর কষ্টের আর কিছু নেই।
আমি লেখালেখি করি চলমান সমকামীদের অধিকার প্রতিষ্ঠা, নাস্তিকতা, ধর্মীয় জঙ্গীবাদের উত্থান, সমাজের নানা অসঙ্গতি ইত্যাদি বিষয়ে। ভালো লাগে নিজের কথা বলতে ও সেগুলো অন্যের সাথে শেয়ার করতে।
প্রতিনিয়ত দলিত এ গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আওয়াজ তুলেছি এবং লেখালেখি করে যাচ্ছি। আমি বিশ্বাস করি আমার প্রবন্ধের মাধ্যমে একটি মানুষ ও যদি তাঁর ন্যায্য অধিকার ও সম্মান ফিরে পায় তাহলেই আমার এ লেখালেখি সার্থক হবে।
এই ব্লগে প্রকাশিত সকল বক্তব্য একান্তই আমার নিজস্ব মতামত। মতের অমিল থাকতেই পারে, তবে গঠনমূলক সমালোচনা করার অনুরোধ রইলো।
– নাফিউর রেজওয়ান
ব্লগার, সমকামী অধিকারকর্মী
Copyright © 2020 Planet Polar – Nafiur Rezwan’s Realm | All rights reserved.